বাংলাদেশে নোভেল করোনা ভাইরাস কোভিড ১৯ এর সংক্রমন ও শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগ
(অনুদানের জন্য শাবিপ্রবির প্রাক্তন ছাত্র হওয়াটা জরুরী নয়)
বিশ্বব্যাপী মহামারী হয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশও বিশ্বের প্রায় ১৯০টি দেশের মত আক্রান্ত। ইতিমধ্যে সরকারী ও বেসরকারী পর্যায়ে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। পদক্ষেপগুলোর সময়কাল, সক্ষমতা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। আমরা অনেকেই বিভিন্ন মাধ্যমে এই আলেচনায় যোগ দিচ্ছি। এসব আলোচনা-সমালোচনার পাশাপাশি ব্যক্তি পর্যায়েও অনেকেই অনেক কিছু করছেন এবং অনেকেরই কিছু করার ইচ্ছা আছে। সমস্যাটা এমন যে এখানে আমি মুখ্য না, আমরা মুখ্য। এই আমরা আমাদের দেশের ১৭ কোটি মানুষ। আমরা নিজেদেরকে সংক্রমণ থেকে মুক্ত রাখতে নানা ধরনের চেষ্টা করছি- এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। সাথে সাথে অন্যকে নিরাপদ রাখার একটা উপায়।
দ্বিতীয় উপায়টা হলো সম্ভাব্য উপায়ে যাদের নিজেকে সুরক্ষিত রাখা কষ্টসাধ্য বা যাদের নিরাপদ থাকা অত্যাবশ্যক, তাদের সহযোগিতা করা। এই নিয়ে আমরা অনেকেই বিভিন্ন গ্রুপে নানা ধরণের আলোচনা করছি। আলোচনাগুলোকে সমন্বিত ও কার্যকর করার জন্য অনেকের পক্ষ থেকে অনেকের একজন হিসেবে এই পোস্টটি লেখা। করোনা আক্রান্ত বাংলাদেশের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো আমাদের সবারই দায়িত্ব।
আমরা সম্মিলিত ভাবে কিছু করতে চাই। কি করা হবে তা নির্ভর করবে কিছু বিষয়ের উপর -
- সংক্রমণ পরিস্হিতি
- তদানুযায়ী কোন বিষয়গুলোতে সহযোগিতার প্রয়োজনীয়তা কতটুকু
- আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাত্রা বা পরিমাণ
প্রাথমিক ভাবে হতে পারে (পরিস্হিতি অনুযায়ী) - শহরের ছিন্নমূল বা স্বল্প আয়ের মানুষকে খাবার, সাবান, মাস্ক ইত্যাদি দিয়ে সহায়তা করাী স্বাস্থ্যকর্মীদের পিপিই দিয়ে সহযোগিতা করা। পরিস্থিতির উপর নির্ভর করে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে অথবা যাদের এই ধরণের কাজের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা/লোকবল/সক্ষমতা আছে, তাদের মাধ্যমে কাজগুলো করা।
আমাদের এই উদ্যোগে সম্পৃক্ত হতে আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, সুহৃদ সবাইকে নিয়ে এগিয়ে আসতে পারেন। উত্তোলিত সমূদয় অর্থের পূর্ণ হিসাব নিয়মানুযায়ী ও নিয়মিত দেয়া হবে। প্রাথমিক ভাবে আমরা ২৯ শে মার্চ (আগামী ৫ দিন) পর্যন্ত ফান্ড কালেকশনের অবস্হা ও সার্বিক অবস্হা দেখে সিদ্ধান্ত নিতে চাই আমাদের প্রাথমিক পদক্ষেপ ও পদ্ধতির ব্যাপারে।
যদি কোন কারণে (মূলত সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে থাকলে) উত্তোলিত অর্থ এ কাজে না লাগে, তবে তা কোন স্বেচ্ছাসেবী সংগঠন - যেমন বিদ্যানন্দ ফাউন্ডেশন বা এই ধরণের মানবিক কাজে যুক্ত সংগঠনকে হস্তান্তর করা হবে।
প্রবাসী সাস্টিয়ানদের মধ্যে কোন কোন জায়গায় ইতিমধ্যে এই ধরনের আলোচনা বা উদ্যোগ নেয়া হয়েছে। আপনারা দেশে সহায়তা করার জন্য ক্লাবের এই উদ্যোগটির সাথে সম্পৃক্ত হলে খুব ভালো হয়।
সবাই মিলে সবার জন্য একটু এগিয়ে আসি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। নিজে সুস্থ থাকি, অন্যকে সুস্হ রাখি।
আমাদের স্বার্বিক কার্যক্রম এবং সার্বক্ষনিক আপডেট জানানোর জন্য আমরা একটি ফেইসবুক পেইজ এবং একটি ফেইসবুক গ্রুপ খুলেছি। আমাদের পেইজে লাইক দিয়ে এবং গ্রুপে জয়েন করে আমাদের সাথে থাকুন, পাশাপাশি আপনার সুচিন্তিত পরামর্শ দিয়ে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করতে সহায়তা করুন।
কোন কারণে যদি এই পেইজের পেমেন্ট অপশন ব্যবহার করে অনুদান পাঠাতে সমস্যা হয়, তবে আপনার ব্যাংক অথবা বিকাশ, রকেট, নগদ একাউন্ট থেকে নিম্নলিখিত একাউন্ট গুলোতে সরাসরি অনুদান পাঠাতে পারেন।
Bank: Dutch Bangla Bank Limited
Branch: Manda
Account Name: SUST Club Limited
A/C No : 2211100006803
Routing No: 090262874
Swift Code: DBBLBDDH
PayPal: [email protected]
bKash:
- 01713-375785 (Mohammad Nurul Islam Shihan)
- 01973-244344 (Alamgir Hasan Masud)
- 01748-332274 (Shah Md Hamza Anwar)
- 01711-484383 (Nabil Ahmed Lipon)
- 01707-777806 (Fatema Zerin Farhana)
- 01618-340169 (Debabrata Saha Dimon)
- 01710-892398 (Shailen Chandra Das Shuvo)
- 01711-101972 (Khalilur Rahman Suhel)
Rocket:
- 01787-563030-6 (Mosharraf Hossain Polash)
- 01710-892398-9 (Shailen Chandra Das Shuvo)
- 01711-101972-9 (Khalilur Rahman Suhel)
Nagad:
- 01748-332274 (Shah Md Hamza Anwar)
- 01711-101972 (Khalilur Rahman Suhel)
SureCash:
- 01711-484383-6 (Nabil Ahmed Lipon)
বি:দ্র: ব্যাংকে পেমেন্ট করে সাস্ট ক্লাব লিমিটেডের ট্রেজারার Khalilur Rahman Suhel কে ইনবক্সে বা 01711-101972 নাম্বারে কল বা মেসেজ করে এবং বিকাশ, রকেট ও নগদের জন্য একাউন্ট হোল্ডারদের ইনবক্সে বা মোবাইল নাম্বারে কল বা মেসেজ দিয়ে দয়া করে জানাবেন (হিসাবের সুবিধার্থে)।